শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৬ শিশুসহ ওই ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য দুপুরে শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে বাসের টিকিট কাটেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়।   আটককৃত রোহিঙ্গারা হলো, কবির (২১), জুবাইরা বেগম (২০), ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম (৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারিস (৬), নজরুল ইসলাম (৪) ও আবু তাহের (২০)।   পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চট্টগ্রামের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তারা কোথায় ছিল কবে আসছে তা এখনই বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft