1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণে দো’আ ও আলোচনা অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর স্মরণে দো’আ ও আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্য ছড়াকার প্রয়াত সাংবাদিক আবু জাফর সাবুর স্মরণে দো’আ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল ও ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস ইসলাম খান, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, সাধারণ সদস্য মমতাজুল ইসলাম লিয়াকত, রেজাউল হক মিতা, ফজলে রাব্বি মন্ডল, জান্নাতুল ফেরদৌস জুয়েল, সুজন প্রসাদ ও শেখ হুমায়ন হক্কানী প্রমুখ।
এছাড়া প্রয়াত আবু জাফর সাবু পরিবারের পক্ষে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা ও তার ছেলে আবু কায়সার শিপলু বক্তব্য রাখেন। শেষে প্রয়াত সাংবাদিক আবু জাফর সাবুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তার স্বজনদের হাতে আবু জাফর সাবুর প্রতিকৃতিতে সম্বলিত একটি শোকবার্তা হস্তান্তর করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে আবু জাফর সাবু ছিলেন এক অগ্রণী ব্যক্তিত্ব। দীর্ঘকাল গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি এক অবিস্মরণীয় ভুমিকা পালন করেন।
এরআগে প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলতি মাসের তৃতীয় সপ্তাহে প্রয়াত আবু জাফর সাবুর স্মরণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। স্মরণ সভাটিতে সাংবাদিক ছাড়াও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকবে। সভায় গঠনতান্ত্রিক বিধি অনুযায়ী যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বভার দেয়া হয়। সাংগঠনিক আলোচনায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্রের আলোকে কর্মকান্ড পরিচালনার সিদ্ধান্ত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft