সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় ৬৩৮টি পূজা মন্ডপে দুর্গোৎসব

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলায় এ বছর শারদীয় দুর্গা পূজার সংখ্যা বেড়েছে। জেলার সাত উপজেলায় এ বছর ৬৩৮টি মন্ডপ ও মন্দিরে শারদীয় পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে পূজার সংখ্যা বেড়েছে ৭৩টি।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (২৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগের ৮ জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাযের্র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল কুমার সরকার, সহ-সভাপতি দীপক চন্দ্র রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক রকি দেব প্রমুখ।
এতে জানানো হয়, এ পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় ১০৩টি, সাদুল্যাপুরে ১১৭টি, ফুলছড়িতে ১৯টি, সাঘাটায় ৬১টি, পলাশবাড়ীতে ৬৪টি, সুন্দরগঞ্জে ১৪৫টি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৯টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft