1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় সড়কের কাজ ধীরগতির প্রতিবাদে পদযাত্রা করেছে জাগ্রত যুবসমাজ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গাইবান্ধায় সড়কের কাজ ধীরগতির প্রতিবাদে পদযাত্রা করেছে জাগ্রত যুবসমাজ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: মো: আশরাফুল ইসলাম
গাইবান্ধার দারিয়াপুর-লক্ষীপুর সড়কের কাজ ধীরগতিতে ব্যাপক জনদূর্ভোগ সৃষ্টির প্রতিবাদে পদযাত্রা করেছে লক্ষীপুরের জাগ্রত যুবসমাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নতিকরণের কাজ ধীরগতিতে করায় যৌথভাবে পদযাত্রায় অংশগ্রহন করে লক্ষীপুরের জাগ্রত যুব সমাজ ও স্কুল কলেজের শিক্ষাথী ও শিক্ষকসহ শতাধিক যুবক।
আজ বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-লক্ষীপুর দশ কিলোমিটার সড়কে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর-লক্ষীপুর দশ কিলোমিটার সড়কে দেড় বছর আগে পিচঢালাই তুলে ফেলা হয়। দীর্ঘদিনেও ওই কাজ সম্পন্ন না হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে থাকা কাদা-পানিতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পদযাত্রার পূর্বে দারিয়েপুর বাজারে প্রতিবাদ সভায় বক্তব্যরা রাখেন, লক্ষীপুর জাগ্রত যুবসমাজের আহব্বাহক ময়নুল ইসলাম, মিজানুর রহমান, রনি আহম্মেদ, রাজু মিয়া, চঞ্চল, আব্দুল রাজ্জাকসহ অন্যান্যরা। এসময় বক্তারা, সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান সেই সাথে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে লক্ষীপুরে ধর্মঘট করার ঘোষণা দেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft