1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ মিছিল ওসমাবেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ মিছিল ওসমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপর্যুক্ত ক্ষতিপুরণ ও ডিসেম্বরের মধ্যেই নূন্যতম ৮০ ভাগ মানুষকে টিকা প্রদানের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের জেলা আহ্বায়ক অ্যাড. নওশাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সংগঠক বীরেন চন্দ্র শীল, জাহেদুল ইসলাম, চপল সরকার, কৃষ্ণ চন্দ্র পাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, গত প্রায় দুই বছরে করোনা পরিস্থিতিতে নি¤œ আায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সবকিছু হারিয়েছে। সরকারী আর্থিক প্রণোদনা না পেলে এই মানুষরা কোনভাবেই উঠে দাঁড়াতে পারবেনা। সেজন্য নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ী ও নি¤œ আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা এবং গরীব-নি¤œ আয়ের মানুষকে স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবী জানান।
বক্তারা আগামী ডিসেম্বরের মধ্যেই ন্যূনতম ৮০ ভাগ মানুষকে টিকা প্রদান এবং করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হাসপাতালে আইসিইউসহ সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করতে সরকারের প্রতি আহবান জানান।
দীর্ঘ প্রায় দুই বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভর্তি-পুনঃ ভর্তি এবং এসএসসি ও এইচএসসি’র ফরম পুরণে কর্তৃপক্ষের বেপরোয়া বেতন-ফি আদায় করায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে গত এক বছরের বেতন-ফি মওকুফ করে আদায়কৃত সকল অর্থ ছাত্র-ছাত্রীদের ফেরত দেয়ারও আহবান জানান। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ কিন্ডারগার্টেন ও নন-এমওপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা এবং প্রতিষ্ঠান চালু করতে সরকারী আর্থিক প্রণোদনা দাবী করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft