![]()
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এসোডের বন্যা সহনশীলতা প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার (১৩ সেপ্টেম্বর) নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর হলরুমে বেসরকারী সংস্থা এসোডের আয়োজনে এ মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়। সভায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বন্যা কবলিত মানুষ কীভাবে সহনশীলতা এবং তাদের জীবনমান উন্নয়নে এসোডের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, আমাদের নতুন সময় সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের হেড অব চর এন্ড কোস্টাল প্রোগ্রাম সৈয়দ মাহমুদ রিয়াদ, ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. রুবেল তালুকদার, কমিনিউকেশন কো-অর্ডিনেটর আফরুজা শারমীন, ফিল্ড কো-অর্ডিনেটর ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প ওহিদুল ইসলাম, এসোডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমদাদুল হক, প্রজেক্ট ম্যানেজার ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প শাহীন আহম্মেদ ও ফিল্ড অফিসার মুকতার হোসাইন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি গৌতমাশীষ গুহ সরকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, নিউজ২৪ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি মো. রওশন আলম পাপুল, প্রান্তিক টিভির প্রতিনিধি আব্দুল মুনতাকিন জুয়েল ও দৈনিক আজকের জনগণ পত্রিকার কার্তিক চন্দ্র বর্মন।