সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধায় নাগরিক মঞ্চের গণসমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা থেকে পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে নাগরিক সংগঠন ‘গাইবান্ধা নাগরিক মঞ্চ’র উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের ডিবি রোডে গণসমাবেশ ওয়াজিউর রহমান র‌্যাফেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহবায়ক অ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি’র জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, অ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহমেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, ফিরোজ কবির রানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন অ্যাড. মুরাদ জামান রব্বানী।
বক্তারা বলেন, গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. আনোয়ারুল ইসলাম প্রস্তাবিত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের দাবী জানান। তারা বলেন, গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের জমি বিতর্কিত এবং তিন ফসলি জমি। ওই জমিতে ইপিজেড স্থাপন কোন অবস্থায় যৌক্তিক নয়। তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসিঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft