মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধায় করোনাকালীন আর্থিক সহায়তা পেলেন জাতীয়পার্টি কর্মীরা

  • আপডেট হয়েছে : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় জাতীয়পার্টির ১শ’ ৩০ জন কর্মীকে করোনাকালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এই অর্থ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক শাহজাহান খান আবু, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, জেলা জাতীয়পার্টির সদস্য এস.এম নুরুন্নবী মিঠুল প্রমুখ। এসময় জেলা জাতীয়পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার আতা বলেন, মানবিক দিক বিবেচনায় জাতীয় পার্টি করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে কৃষক থেকে শুরু করে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। কর্মীদেরএই অর্থ সহায়তা কোনো ত্রাণ বা অনুদান নয়। এটা পার্টির দায়িত্ব প্রতিটি কর্মীর খোঁজ রাখা। এই সহায়তা এরই অংশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft