1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি: চরাঞ্চল প্লাবিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি: চরাঞ্চল প্লাবিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর (গাইবান্ধা) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার শঙ্কায় অনেক পরিবার তাদের গৃহপালিত পশুপাখি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।
গত বুধবার থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে। সরকারিভাবে উপজেলায় পানি পরিমাপের কোনও পয়েন্ট না থাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার পানি পরিমাপ পিলারে দেখা গেছে, পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন শাখানদী পানিতে থৈ থৈ করছে। চরাঞ্চলে বসবাসরত পরিবারগুলো ইতিমধ্যে নৌকা দিয়ে যাতায়াত শুরু করেছে।
বেলকা নবাবগঞ্জ চরের লাল মিয়া জানান, গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পেতে শুরু করায় এখন নৌকা দিয়ে নদী পার হতে হচ্ছে। নিচু এলাকার বসত বাড়ির ঘরের ভিতরের পানি উঠছে। এ অবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমিজানান, পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে ,তাতে করে আগামি ৩-৪ দিনের মধ্যে বন্যা দেখা দেয়ার সম্ভবনা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের দেয়া তথ্য মোতাবেক ৮৫০ পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় ত্রান বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft