1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছরে জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।মঙ্গলবার আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এর আগে একই অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, করোনাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা আছে।

এ সময় করোনায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে। অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে ডা. দীপু মনি বলেন, পড়াশুনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!