1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এফবিআইকে ৯/১১’র গোপন নথি প্রকাশের আদেশ বাইডেনের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

এফবিআইকে ৯/১১’র গোপন নথি প্রকাশের আদেশ বাইডেনের

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র ‘গোপনীয়তামুক্ত’ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।

এজন্য মার্কিন বিচার বিভাগ এবং অন্যান্য সংস্থাকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন তিনি। আর কয়েকদিন পর এই হামলার ২০ বছর পূর্তি হবে। তার ঠিক আগে শুক্রবার এমন নির্দেশ দিলেন বাইডেন। এর এক মাস আগে ৯/১১ হামলায় বেঁচে যাওয়া, ফার্স্ট রেসপন্ডার এবং নিহত হওয়া প্রায় তিন হাজার ভুক্তভোগীর পরিবার কঠোর ভাষায় বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা সদস্যরা তিনটি প্লেন ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সেখানে তারা অভিযোগ করেন, মার্কিন সরকার ইচ্ছা করে এই নথি গোপন করছে। কারণ এর মধ্য দিয়ে তার সৌদি আরবকে বাঁচাতে চাইছে। ওই ব্যক্তিদের অভিযোগ, ৯/১১ হামলায় আল-কায়েদাকে সহায়তা করেছিল সৌদি সরকার।

শুক্রবার এক বিবৃতিতে বাইডেন বলেন, যখন আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলাম তখন আমি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার নথি প্রকাশের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা যখন সেই মর্মান্তিক দিনের ২০তম বার্ষিকীর দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমি আমার সেই অঙ্গীকারের প্রতি সম্মান জানাচ্ছি।

তিনি বলেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ১১ সেপ্টেম্বর তদন্ত সংক্রান্ত নথির একটি ডিক্লাসিফিকেশন পর্যালোচনা তদারকি করার জন্য বিচার বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি। নির্বাহী আদেশে অ্যাটর্নি জেনারেলকে আগামী ছয় মাসের মধ্যে নথিগুলো প্রকাশ করতে হবে।

এর আগে গত মাসে ৯/১১ হামলায় সরাসরি ভুক্তভোগী প্রায় ১৭০০ ব্যক্তি তাদের চিঠিতে, তদন্তের নথি প্রকাশ না করলে বাইডেনকে এই হামলার স্মরণসভায় যাওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানান। তারা জানান, ২০০৪ সালে ৯/১১ কমিশনের তদন্তে দেখা যায়, ওই হামলায় সৌদি সরকারি কর্মকর্তাদের সমর্থন ছিল।

চিঠিতে ভুক্তভোগীরা আরও বলেন, একাধিক সরকারের মাধ্যমে বিচার বিভাগ এবং এফবিআই সক্রিয়ভাবে এই তথ্য গোপন রাখতে এবং ৯/১১ হামলার ব্যাপারে পুরো সত্য জানতে মার্কিন জনগণকে বিরত রেখেছে। এদিকে ওই চিঠি পাওয়ার পর বাইডেনের বিচার বিভাগ এই গোপন নথির ব্যাপারে পর্যালোচনা শুরু করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft