1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : কাদের - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। আপনারা নির্বাচন বর্জন করবেন, কিন্তু নির্বাচন করতে দেবেন না এই দাম্ভিকতার জবাব আমরা জনগণকে সঙ্গে দেব।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ভার্চ্যুয়াল চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নিক এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি দিচ্ছে নির্বাচন বর্জন করবেন। কারণ কী, এখনই হেরে যাওয়ার ভয় করছেন। নির্বাচনের এখন দুই বছর বাকি রয়েছে। আন্দোলনের কথা বলছেন, বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। আপনারা নির্বাচনে আসুন এটা আমরা চাই। তবে আপনারা না এলে নির্বাচন বন্ধ করতে পারবেন না।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আমরা যখন নিরপেক্ষ সরকারের আন্দোলন করছিলাম তখন আপনাদের নেত্রী খালেদা জিয়া বলেছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকারের একটি প্রস্তাব পাঠান। আপনাদের নেত্রীই বলেছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এটা আপনাদের নেত্রীর কথা। প্রস্তাব পাঠান রাষ্ট্রপতি বিবেচনা করবেন কি-না জানি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft