সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পলাশবাড়ী পৌরশহরের একটি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত। রাইচ কুকার ভর্তি ভাত ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে চোরদল নির্বিঘনে কেটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা যায়, শহরের ঘোড়াঘাট সড়ক সংলগ্ন নুনিয়াগাড়ীর সাজুু-জ্যোৎস্না দম্পতি সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বাসা থেকে শহরে বেড়িয়ে পড়ে।কেউ না থাকার সুযোগে চোরদল প্রাচীর টপকিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। এসময় শয়নঘরের তালা কেটে নগদ ৫০ হাজার টাকা,এক ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নতুন ও পরিধেয় পোশাক-পরিচ্ছদ, বিছানার চাদর, কসমেটিকস সামগ্রী ও স্কুল ব্যাগ ছাড়াও নানা সামগ্রী নিয়ে চোরদল দ্রুত কেটে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারটি এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft