1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির ডাকে চাকুরীর  স্থায়ী করনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সংগঠনের দলীয় কার্যালয় থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে দেড় শতাধিক শ্রমিক চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিল শেষে দুপুর ১২ টায় সংগঠনের কার্যালয়ে চাকুরীর দাবীতে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বলেন, ২০১৭ ইং সাল থেকে আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে ন্যায় সংঙ্গত আন্দোলন করে আসছি। আমরা ১৫৩ জন শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিককে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ দিলেও বাকি ১২৩ জন শ্রমিককে এখন পর্যন্ত নিয়োগ প্রদান করছেন না। আমরা ন্যায় সংঙ্গতভাবে ধারাবাহিক আন্দোলন করে আসছি। এই আন্দোলন এর মধ্যে দিয়ে বহুবার তাপবিদ্যুৎ কর্তৃপক্ষকে নিয়োগের দাবী জানিয়ে লিখিতভাবে বিভিন্ন দপ্তরে চিঠি দেয়া হয়েছে। চাকুরী স্থায়ী হচ্ছেই না বরং আমাদের শ্রমিকদের বিরুদ্ধে ৩ থেকে ৪টি মিথ্যা মামলা চাপিয়ে হয়রানী করা হচ্ছে। উল্লেখ্য তাপবিদ্যুৎ কেন্দ্রে কতিপয় কর্মকর্তা বারবার কিছু শ্রমিককে নিয়োগ দিচ্ছে। এতে সংগঠনের দক্ষ শ্রমিক থাকলেও তাদেরকে নেওয়া হচ্ছে না।

তারা আরও বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কষ্টে জীবনযাপন করছি। আজকের বিক্ষোভের মধ্যদিয়ে দেশ নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আকুল আবেদন জানানো হচ্ছে।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ মাজেদুল ইসলাম, মদন চন্দ্র পাল, মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রী বিধান চন্দ্র রায়, শেখ আজাদ, নুর আলম, আরিফুল ইসলাম মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, মাসুদুর রশিদ সহ সংগঠনের প্রায় দুইশতাধিক শ্রমিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!