1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ, স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খন্কার মোশতাকের বাড়ীর সামনে দশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী কুমিল্লা উত্তর জেলার ব্যানারে স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হলেও বিক্ষুব্দরা মোশতাকের বাড়িটিতে ইট পাটকেল ছুড়ে এবং দরজা জানালা ভাংচুর করে। পরে নেতৃবৃন্দ মাঠে মোশতাকের প্রতিকৃতিতে জুতা ও থুথু নিক্ষেপ এবং কুশপুত্তলিকা পুড়িয়ে ঘৃনা জানান।
অবিলম্বে দাউদকান্দি তথা কুমিল্লার মাটি থেকে খুনি মোস্তাকের বাড়ি ও কবর অপসারণ এবং সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, কুলাঙ্গার খুনি মোশতাকের মতো এতো বড় বেইমান ও বিশ্বাশ সঘাতক আছে বলে আমার জানা নেই। তাই খুনি মোশতাকের কলঙ্কভার আমরা আর বহন করতে চাইনা। এ কারণে আমরা কুমিল্লার নামে বিভাগও পাচ্ছিনা। তাই জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মূল হোতা খুনি মোশতাকের দাউদকান্দির সব সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাচ্ছি এবং আমরা এ লজ্জা থেকে দাউদকান্দি তথা কুমিল্লাবাসী পরিত্রাণ চাই।এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডাভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজী, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনসহ দাউদকান্দি ও মেঘনার আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। খুনি মোস্তাকের অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লার সাধারণ মানুষ নিবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!