শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪১ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর দিক-নির্দেশনায় গোটা গাইবান্ধা জেলা মাদকমুক্ত করতে এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন সমূহে মাদকবিরোধী পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমানের নেতৃত্বে এসআই বেলাল হোসেন, এসআই জিয়ারুল হক, এএসআই রাম চন্দ্র প্রামানিকসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালায়। উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী গ্রাম এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত যানবাহন তল্লাশীকালে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সামিউল এন্টারপ্রাইজ নামীয় একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয়। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার টাপারজান গ্রামের আঃ জোব্বারের ছেলে রাকিব হাসান (২১) নিকট একটি ট্রাভেল ব্যাগে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে; একই স্থানে দুপুর দেড়টার দিকে ফাইভ স্টার নামীয় একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয়। একই লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রামের ছায়েদ আলীর ছেলে চাঁন মিয়া (২১) নিকট থাকা একটি ট্রাভেল ব্যাগে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রান বিষয়টি নিশ্চিত করেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft