মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

স্কুল কলেজে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ দেখাতে সরকারি নির্দেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে কেন্দ্র করে শাপলা মিডিয়া নির্মাণ করেছে সিনেমা। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এ সিনেমায় কিশোর বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম খানের পুত্র নবাগত শান্ত খান।

এ সিনেমাটি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ও কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র।

শাপলা মিডিয়া ইতোমধ্যে সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশ করেছে। যা বিনামূল্যে দেখা যাচ্ছে। টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি এ নির্দেশনায় বেশ উচ্ছ্বসিত শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর। আমি মনে করি এতে করে শিক্ষার্থীরা জাতির পিতাকে নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে। সেই সাথে জাতির পিতার আদর্শ ধারণ করতে অণুপ্রাণিত হবে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ।’

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

শান্ত-দীঘি ছাড়া এতে আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ।

মুক্তির আগে ৩০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম প্রদর্শনী হয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft