1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

সাদুল্লাপুরে ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পোস্ট অফিস সংলগ্ন সাবেক বিজিবি’র সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এসব পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

বাসা মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে পলিথিন মোড়ানো ব্যাগে দুটি বোতল দেখতে পান। এতে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বোতল দুটিতে পেট্রোল ছিলো না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলো পলিথিনে।

উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোন দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই  রাতের আধারে এসব কেউ ফেলে গেছে। এ ঘটনার পেছনে কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft