1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভেনেজুয়েলায় গোলাগুলিতে পুলিশসহ অন্তত ২৬ জন নিহত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ভেনেজুয়েলায় গোলাগুলিতে পুলিশসহ অন্তত ২৬ জন নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সংঘর্ষে ব্যাপক গোলাগুলি চার পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ জানিয়েছেন।

একটি অপরাধী গোষ্ঠী শহরটির কোতা ৯০৫ এলাকার বাইরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার উদ্যোগ নিলে নগর কর্তৃপক্ষ তাদের হটিয়ে দেয়, এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে মেলেনদেজ জানান, সংঘর্ষে ১০ পুলিশ কর্মকর্তা আহত এবং ২২ অপরাধী নিহত হয়েছেন। এ সময় ২৮ বেসামরিকও আহত ও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের উত্তরপশ্চিম অংশে কয়েকদিন ধরে চলা ব্যাপক গোলাগুলির পর হতাহতের এ হিসাব পাওয়া গেল। সংঘর্ষ চলাকালে রাজধানীর ওই অংশের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ও কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কতোজন বেসামরিক নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানাননি তিনি, বিস্তারিত আর কিছুই জানাননি।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ছিটকে আসা গুলিতে চার বেসামরিক নিহত হয়েছেন।

বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, “যখন বেসামরিক ও পুলিশ খুন হচ্ছে, পশ্চিম কারাকাস দুই দিন ধরে আতঙ্কের মধ্যে আছে আর ভেনেজুয়েলানরা সংঘর্ষের মধ্যে পালাচ্ছে তখন স্বৈরশাসক তামাশা করছে।”

মেলেনদেজের পাশে বসা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অভিযোগ করেন, কোতা ৯০৫ এলাকা নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীর সঙ্গে কয়েকজন সরকারবিরোধী রাজনীতিকের সম্পর্ক আছে; তবে নিজের অভিযোগের বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি বলে জানিয়েছে রয়টার্স।

পুলিশের ওই অভিযানে ‘কলম্বিয়ান প্যারামিলিট্যারি’ গোষ্ঠীর তিন অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার সরকারবিরোধী আন্দোলনকারী ও বিরোধী রাজনীতিকরা অপরাধ দমনে চালানো অভিযানগুলোতে বেসামরিক হতাহতকে উপেক্ষা করা ও তাদের সংখ্যা আড়াল করার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন।

তাদের অভিযোগ, সহিংসতার মাত্রা কম রাখার জন্য কারাকাসের কয়েকটি এলাকার অপরাধী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে সরকার এবং পুলিশের জন্য গমন নিষিদ্ধ কিছু এলাকা তৈরি করেছে। তথাকথিত এসব ‘পিস জোন’ অপরাধী দলগুলোকে ক্ষমতা সংহত করার ও সম্পদের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft