মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে হাইকোর্টের পরামর্শ

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের করোনার টিকা দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে হাইকোর্টের নির্দেশ। এ নির্দেশে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে। রোববার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ কথা বলেন।

লেখাপড়ার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম। এ সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে।

আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম বলেন, অ্যাটর্নি জেনারেল স্বাস্থ্য অধিদফতরে কথা বলে এসব শিক্ষার্থীর কীভাবে টিকার ব্যবস্থা করা যায় সে বিষয় নিশ্চিত করবেন । তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।

এ সময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদনও করতে বলেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft