শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ মামলায় ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৪ বার পড়া হয়েছে

দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের নবমদিন শনিবার (৩১ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে এসআই ইউছুবসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার জুনদহ ও ঠুটিয়াপাকুর এলাকায় অভিযানে পৃথক ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপরদিকে; সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এসআই মানিক রানাসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২ মামলায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
প্রশাসনিক টিম এসময় সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft