মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

নিজের রকেটে মহাশূন্যে যাচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ী!

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন রোববার মহাশূন্যের দ্বারপ্রান্তে উড়ে গিয়ে তার সারা জীবনের বাসনা পূরণ করবেন।

তার কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের তৈরি একটি রকেট, যার নাম ইউনিটি, তাতে অন্যান্য ক্রুদের সাথে তিনি সহযাত্রী হিসেবে যোগদান করবেন। খবর বিবিসি বাংলার

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমি থেকে দেড় ঘণ্টার এই পরীক্ষামূলক ফ্লাইট শুরু হবে।

রকেটটি ৮০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করবে।

রিচার্ড ব্র্যানসন বলছেন, এই ফ্লাইটের মাধ্যমে মহাশূন্য ভ্রমণের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

তবে মহাশূন্যে যারা বেড়াতে যেতে চাইবেন তাদের বেশ অর্থবান হতে হবে।

মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকেটের ব্যয় পড়বে আড়াই লক্ষ ডলার।

রিচার্ড ব্র্যানসনের মতোই আরেকজন বিলিওনেয়ার উদ্যোক্তা অ্যামাজনের মালিক জেফ বেজোসও এমাসের পরের দিকে তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে উড়ে যাবেন বলে কথা রয়েছে।

তবে মহাশূন্যে অভিযানের এই পথটি রিচার্ড ব্র্যানসনের জন্য সহজ ছিল না।

তিনি ২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছেন।

কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে, কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায়।

রিচার্ড ব্র্যানসন বলেন, ছেলেবেলা থেকেই মহাকাশ ভ্রমণের শখ আমার ছিল। আমি আশা করছি আগামী ১০০ বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মহাশূন্যে সফর করতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft