রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

নিউইয়র্কে ‘জরুরি অবস্থা’ জারি

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহান্তে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ৫১টি গুলির ঘটনা ঘটে। এজন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বন্দুক সহিংসতার বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্দুক সহিংসতাকে জনস্বাস্থ্যের জন্য মহামারি হিসেবে বিবেচনা করে মোকাবিলা করা সম্ভব হবে। বন্দুক সহিংসতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার কথা অঙ্গরাজ্যবাসীর সঠিকভাবে জানা ও সতর্ক থাকার জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, নিউইয়র্কের সীমান্তে আগ্নেয়াস্ত্র আটকে দেয়ার জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। জরুরি অবস্থা জারির ফলে অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আগ্নেয়াস্ত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এই সপ্তাহান্তে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ৫১টি গুলির ঘটনা ঘটে। তার মধ্যে ২৫টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে নিউইয়র্কের নগরকেন্দ্রে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে সহিংসতায় ব্যবহৃত বন্দুকের অধিকাংশই বাইরের অঙ্গরাজ্য থেকে আসে। যেসব অঙ্গরাজ্যে বন্দুক সংগ্রহ করা সহজ, সেখান থেকে সড়কপথে নিউইয়র্কে দ্রুতই বন্দুক আনা যায়। যার ফলশ্রুতিতে এই ঘোষণা আসলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft