1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তালেবানরা সাধারণ নাগরিক, জঙ্গি নয়: ইমরান খান - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তালেবানরা সাধারণ নাগরিক, জঙ্গি নয়: ইমরান খান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানরা জঙ্গি নয়, তালেবানরা সাধারণ নাগরিক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পিবিএস নিউজআওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

মঙ্গলবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তালেবানরা জঙ্গি নয়। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৩০ লাখ আফগান শরণার্থী থাকেন। ওই শরণার্থী শিবিরে তালেবানরাও থাকলেও পাকিস্তান কি তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে?

এ সময় তালেবানদের সাহায্য করতে ১০ হাজার পাকিস্তানি সেনা আফগানিস্তানে গেছে কী না জানতে চাইলে ইমরান খান বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এসব একদম ভুয়া খবর। এ ব্যাপারে কেউ প্রমাণ দেখায় না কেন?

সাক্ষাৎকারে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে সামরিক সমাধান খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। পরে অবশ্য তারা রাজনৈতিক সমাধানে আসার চেষ্টা করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছররের ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান আফগানিস্তানে বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft