শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

কামরাঙ্গীরচরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নয়াগাঁও ৩নং গলির একটি বাসা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতরা হলেন- মা ফুল বাসি চন্দ্র দাস (৩৪) ও সুমি চন্দ্র দাস (১২)।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে পুলিশ ফুল বাসি’র স্বামী মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও তার বড় মেয়ে ঝুমা রানী দাসকে (১৪) আটক করেছে।

পুলিশ জানিয়েছে, মুকুন্দ চন্দ্র ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। মাঝে মাঝে তিনি ঠেলা গাড়িও চালাতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে ফুল বাসি ও মেয়ে সুমি চন্দ্র দাসকে হত্যা করা হয়ে থাকতে পারে। সুরতহাল শেষে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক(এসআই) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।

প্রতিবেশীদের বরাতে তিনি বলেন, বড় মেয়ে ঝুমা ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে এসে দেখেন মা-মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেয়।

সিআইডি’র ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ জানান, দুই জনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে ফুল বাসি’র স্বামী মুকুন্দ চন্দ্র দাস ও বড় মেয়ে ঝুমা রানী দাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft