মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

হবু বউ পছন্দ না হওয়ায় পলাশবাড়ীর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারে আত্বগোপন : সাত দিন পর উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে
এক সপ্তাহ রহস্যজনক ভাবে আত্বগোপন করে থাকা গাইবান্ধা জেলার পলাশবাড়ীর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ। বউ পছন্দ হয়নি বলে-স্ব-ইচ্ছায় আত্বগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি।
পলাশবাড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ানের পারিবারিক ভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্বগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বইচ্ছায় আত্বগোপন করেন।
এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করে। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্বগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন।
এঘটনায় আজ দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।
এরআগে পলাশবাড়ী থানা জিডি ও নিখোজ ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান সরকারের সন্ধান চেয়ে পলাশবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইন শৃংখলা বাহীনির সার্বিক সহযোগীতা কামনা করে পিতা আবুল কাশেম সরকার ও মাতা সাহেদা বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft