1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, পর্যাপ্ত আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধা নাগরিক মঞ্চ। আজ ১০জুলাই শনিবার সকাল ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী)’র কাজী আবু রাহেন শফিউল্যাহ, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র মৃণাল কান্তি, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জাসদ নেতা মামুনুর রশীদ রুবেল, নুর মোহাম্মদ বাবু, ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন, ওয়ারেছ সরকার, শামীম আরা মিনা, রাহেলা সিদ্দিকা প্রমুখ। সঞ্চালনা করেন নারী নেত্রী নিলুফার ইয়াছমিন শিল্পী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাম্যবাদী আন্দোলনের নেতা মনজুর আলম মিঠু, সাবেক কাউন্সিলর জি এম চৌধুরী মিঠু, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, গাইবান্ধায় জেলায় কোন আইসিইউ বেড না থাকা দুঃখজনক। জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে তারা দাবি করেন অবিলম্বে হাইফ্লো ন্যাজাল কেন্যুলা সংযোজনসহ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করার দাবি জানান। সেইসাথে জরুরী ভিত্তিতে গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপনেরও দাবি জানান। বক্তাগণ শ্রমজীবী মানুষসহ সকলকে করোনা টিকা কর্মসূচির আওতায় আনার দাবি করেন এবং প্রয়োজনে ভ্রাম্যমান টিকা প্রদানের ব্যবস্থা করতে সিভিল সার্জনের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft