1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতায় অবিচল থাকেন শেখ হাসিনা: কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতায় অবিচল থাকেন শেখ হাসিনা: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

 

মুখে বড় বড় কথা বললেও জনগণের জন্য বিএনপি কিছু করছে না। করোনার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ ছড়াচ্চে বিএনপি ।

আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার কিছু করলে অপপ্রচার ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তারা। করোনা মহামারি শুরুর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্য কোনো দল দাঁড়ায়নি। এখন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে একমাত্র রাজনীতি ও ও কর্মসূচি।

আওয়ামী লীগ ‘মাটি ও মানুষের রাজনীতি’ করে । অসহায়দের পাশে দাঁড়ানোর রাজনীতি শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু। সেটি এখন করে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। কোরবানির ঈদ সামনে রেখে লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখতে হবে। সরকারের অর্জন ম্লান করতে এবং বিতর্কিত করতে একটি মহল সব সময় ওঁৎ পেতে থাকে। স্বজনপ্রীতি না করে আসল উপকারভোগীদের মাঝে করোনার প্রণোদনার অর্থ পৌঁছেতে হবে সতর্কভাবে। এসব অসহায় মানুষের সাহায্য নয়-ছয় করলে কোনো ছাড় নেই

মন্ত্রী বলেন, সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতায় অবিচল থাকেন শেখ হাসিনা। তিনি জীবন বাজি রেখে জনগণের মুখে হাসি ফোটান। তাই শেখ হাসিনা যতদিন আছেন, তার নেতৃত্বে আস্থা রাখুন।

টিকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যথাসময়ে দেশে আসবে প্রয়োজনীয় টিকা। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ হেবে না। বরং করোনা থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। এটি করা গেলে লকডাউনের আর দরকার হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft