1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেখ হাসিনার জন্য ৮০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

শেখ হাসিনার জন্য ৮০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ রবিবার (১১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়। বন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা।এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আম খেতে অনেক সুস্বাদু। ওইদিন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন আমগুলো গ্রহণ করেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন।

জানা গেছে, ত্রিপুরার মূখ্যমন্ত্রীর তরফ থেকে তার প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসেন। ৮০টি কার্টনে মোট ৮০০ কেজি আনারস ছিল। এরপর আনারসগুলো চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝার হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন এই উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে। এই উপহার আদান-প্রদান দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। আমরা আশা করছি, উপহারগুলো আজই ঢাকা পৌঁছে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

এ সময় আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft