1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

লালমনিরহাটে ২ সাংবাদিকের উপর হামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ দিনের ব্যবধানে দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে ওই উপজেলার বড়খাতা এলাকায় সেলিম স¤্রাট নামে এক সাংবাদিক হামলার শিকার হন। এর আগে গত মঙ্গলবার আনন্দ টেলিভিশনের সাংবাদিক রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন। এ দিকে সাংবাদিকের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টা সময় নিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম। সাংবাদিকরা জানান, সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সেলিম স¤্রাট রোববার বিকালে বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের  পুত্র তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আগে গত মঙ্গলবার বড়খাতা জোরাপুকুর এলাকায় আনন্দ টেলিভিশন রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।

৬ দিনের ব্যবধানে একই এলাকায় দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় গত রোববার রাতে সাংবাদিকরা হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের দেখা করেন। এ সময় ওসি সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক বলেন, পুলিশ আমাদের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছেন আমরাও ২৪ ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!