শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

লকডাউনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে র‌্যাব

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

কঠোর লকডাউনকে পুঁজি করে যারা মাদক ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা, সোনারগাঁ জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে স্পট ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘কঠোর লকডাউনকে পুঁজি করে যারা মাদক ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেছেন, গতকাল আমরা বলেছি, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র‍্যাব অভিযান পরিচালনা করবে। গতকাল থেকেই পাড়া-মহল্লাতে অভিযান শুরু করেছি। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকানে বসে অনেক লোককে চা খেতে দেখেছি। তাদেরকে অনুরোধ করা হয়েছে বাসায় থাকার জন্য।

খন্দকার আল মঈন আরো বলেন, ‘দেশব্যাপী চলমান সাত দিনের কঠোর লকডাউনের গতকাল তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft