কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার উপজেলা ও জেলা প্রশাসন টীমের পৃথক নেতৃত্বে সেনা-র্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদিকসহ অন্যান্য সেনা সদস্য,এসআই মানিক রানা ও সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালনা করা হয়।এসময় পলাশবাড়ী পৌরশহরের জনতাব্যাংক মোড়,জুনদহ, আমলাগাছী,কোমরপুর,ঢোলভাঙ্গা ও মাঠেরহাট এলাকায় পৃথক ৬টি মামলায় ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে ; গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.লোকমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় র্যাব টীমের অভিযানে বিকেলে উপজেলার হরিনাথপুর ইউপির তালুকজামিরা বাজারসহ অত্রালাকায় পৃথক অভিযানে ৬ মামলায় ৫ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনিক টীম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতা উল্লেখ করে সর্বস্তরের সবাইকে ঘরে থাকার পরামর্শসহ সরকারি স্বাস্থবিধি যথাযথ অনুসরন করার অনুরোধ জানানো হয়।