1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টটি গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টটি গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (১২ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, তাদের উচিত এই ধরনের প্রাকটিস বন্ধ করা।

কোনও দেশ ফেরেশতা নয় কিন্তু কাউকে খামোখা দোষারোপ করা নিম্ন মন-মানসিকতার পরিচায়ক বলে অভিহিত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ওই রিপোর্ট তথ্য নির্ভর নয়। নিজের দেশের অবস্থা ভালো করতে পারে না কিন্তু অন্যদের উপদেশ দেয় জানিয়ে তিনি বলেন, গঠনমূলক তথ্য দিলে সেটি কাজে আসবে কিন্তু বানোয়াট তথ্য দিলে সেটি কোন উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে বলে সবাই মনে করবে।

তিনি বলেন, তারা উপদেশ দিতে আসে কিন্তু এটি গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে রোববার (১১ জুলাই) তলব করা হয়েছিল এই রিপোর্টের বিষয়ে কথা বলার জন্য এবং তিনি কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বীকার করেছেন তাদের রিপোর্ট আরও তথ্য নির্ভর হওয়া উচিত ছিল। তিনি আমাদের উদ্বেগ তার সদর দফতরে জানাবেন বলে জানিয়েছেন।

যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে বানোয়াট তথ্য দেওয়াকে আপত্তিকর হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft