1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ মেসির - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ মেসির

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে

২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছে মেরি আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসিরা। আর এই বহুল কাঙ্ক্ষিত শিরোপা দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।অনেক বছরের আক্ষেপ। না পাওয়ার হতাশা সব কেটে গেছে। অধরা এই শিরোপা জয়ের পর তাই সবার আগে স্মরণে এলো ম্যারাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ম্যারাডোনাকে উৎসর্গ করার কথা জানান মেসি।

মেসি বলেন, ‘মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়টা আমাদের জন্য গর্বের। শিরোপা জিতলেও আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে। দলের সবাই মনপ্রাণ দিয়ে খেলেছে। অধিনায়ক হিসেবে গর্বিত আমি।’মেসি আরও বলেন, ‘শিরোপা জয়ের এই সাফল্য সবার। যারা আমাদের সবসময় সমর্থন জানায়, পরিবার, বন্ধুবান্ধবসহ সব আর্জেন্টাইনের। অবশ্যই, দিয়েগোকে এই শিরোপা উৎসর্গ করছি। সে নিশ্চিতভাবেই যেখানেই থাকুক, আমাদের সমর্থন দিচ্ছে।’ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। উনি আমাকে যা কিছু দিয়েছেন সবকিছুর জন্য। এছাড়া আমাকে আর্জেন্টাইন হিসেবে পৃথিবীতে পাঠানোর জন্য।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft