1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ১৩৮ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ১৩৮

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এছাড়া ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে ভারতের দুর্যোগ মোকাবিলা বাহিনী। একইসঙ্গে মহারাষ্ট্রের ছয় জেলায় সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

মহারাষ্ট্র রাজ্য সরকার জানিয়েছে, রাইগড় ও সাতারা জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাইগড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও অন্যান্য কারণে শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে শনিবার নিশ্চিত করেছেন মহরাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার।

এদিকে বন্যার কারণে মহারাষ্ট্রের পুনে অঞ্চল থেকে মোট ৮৪ হাজার ৪৫২ জনকে উদ্ধার করে ত্রাণ ও আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে কেবল কোলাপুর জেলা থেকেই ৪০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সাংলি জেলা থেকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে ৩৬ হাজার মানুষকে। ৫৪টি গ্রাম পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। এ ছাড়া আরও ৮২১টি গ্রামের কিছু এলাকা পানিতে ডুবে গেছে।

ভারতের আবহাওয়া দফতর মৌসম ভবন ইতোমধ্যেই রাইগড়, রত্নাগিরি, সিন্ধুদূর্গ, পুনে, সাতারা ও কোলাপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে। উদ্ধারকাজে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা ও নৌবাহিনীও যোগ দিয়েছে। হেলিকপ্টারে করে দুর্গতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। নামানো হয়েছে নৌকাও।

এদিকে মহারাষ্ট্রের রাইগড় জেলায় ভূমিধসে মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মোদি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।

এছাড়া মহারাষ্ট্রের ক্ষমতাসীন উদ্ধব ঠাকরে সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft