1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বগুড়া শাপলা সুপার মার্কেট থেকে ব্রিটিশ ধাতব মুদ্রাসহ প্রতারক গ্রেফতার - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

বগুড়া শাপলা সুপার মার্কেট থেকে ব্রিটিশ ধাতব মুদ্রাসহ প্রতারক গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

বগুড়ায় ব্রিটিশ ধাতব মুদ্রাসহ শাহীন আলী(৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত ১১টার দিকে শহরের শাপলা সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন লতিফপুর বিহারী কলোনী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে। রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব-১২ বগুড়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা বা কয়েন দ্বারা বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের প্রতারিত করে আসছে এক প্রতারক চক্র। এই প্রতারক চক্র নিরীহ মানুষদের মাঝে অপপ্রচার করে বলে যে, এই ধাতব মুদ্রা যদি জাহাজে রাখা হয় তাহলে জাহাজ পানিতে ডুবে না, এটা দ্বারা বিমানকে নামিয়ে আনা যায়, যত বেশি এই মুদ্রা পানিতে ভেসে থাকবে তত দাম হবে এবং এসব নাসার স্যাটালাইটের কাজে লাগে। এ নেশায় বগুড়াসহ দেশের অনেক মানুষের পকেট কেটেছে এই প্রতারক চক্র। অনেক মানুষ এই প্রতারক চক্রের লোভে পড়ে পথের ফকির হয়েছে। পরে টাকা উশুলের ধান্দায় তারাও নেমেছে একই পথে। নেশা একটাই যদি ধাতব মুদ্রা পাওয়া যায়। এই ঘটনাটি র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দলের নজরে আসে এবং ধাতব মুদ্রা প্রতারক চক্রকে আটক করার জন্য গোয়েন্দা তৎপরতা চালায়।

পরে র‍্যাব শহরের শাপলা সুপার মার্কেটে অভিযান চালিয়ে  ৫৫ টি পুরাতন ব্রিটিশ ধাতব মুদ্রা,  মুদ্রা তৈরীর ছাচ, মোবাইল এবং নগদ ৩০ হাজার ৩০০ টাকাসহ শাহীন আলীকে গ্রেফতার করে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  আসামী মুদ্রাগুলো বিভিন্ন ভাংগাড়ির দোকান থেকে ক্রয় করে কেমিক্যাল দিয়ে বিভিন্ন ছাপ দিত। পরে সেগুলো রোদে শুকানোর  মাধ্যমে আগুনে পুড়িয়ে এসিড দিয়ে নিমজ্জিত রেখে ধাতব মুদ্রা তৈরী করে।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, উদ্ধারকৃত ধাতব মুদ্রার মূল্যে কোটি কোটি টাকা বলে শাহীন প্রতারণা করত। এছাড়া সে এলাকায় প্রতারক বলে পরিচিত এবং তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft