সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল। দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা। যেকোনো দুর্ঘটনাই বিপর্যয়ের চেয়ে কম নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft