দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয়দিন শনিবার (২৪ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা ও জেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনা-বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ মামলায় ১৪ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন নমিতা ও এসআই সুলতান আহম্মেদসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার ঠুটিয়াপাকুর, ঢোলভাঙ্গা, মাঠেরহাট এলাকায় অভিযানে পৃথক ৭ মামলায় ৯ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপরদিকে; গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় বিজিবি-এর সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৫ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
প্রশাসনিক টিম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন।এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়।ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।