1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের মাঝে মাস্ক ও সাবান বিতরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের মাঝে মাস্ক ও সাবান বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অধিক জনসচেতনতায় শতভাগ মাস্ক নিশ্চিত করণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মাস্ক ও সাবান বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান। এসময় উপজেলা আ’লীগ সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, বিআরডিবি’র চেয়ারম্যান আতোয়ার রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহাজাহান শেখ, ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু, উম্মে হানি, মৎস্যজীবি লীগ সভাপতি মনিরুজ্জামান সরকার রাসেল, বরিশাল ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শাহ্ শামীম আহম্মেদ ও কিশোরগাড়ী ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমানসহ আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতৃবৃন্দ নিরাপদ দূরত্ব বজায় রেখে রিক্সা-ভ্যান, ইজিবাইক ও চলাচলরত অন্যান্য যানবাহন চালক, পথচারি ও সাধারণ মানুষের মাঝে এদিন দিনভর ৫ হাজার মাস্ক এবং ৫ হাজার পিস সাবান বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft