1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দক্ষিণ আফ্রিকায় সহিংসতা, নিহত ৭২ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা, নিহত ৭২

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দক্ষিণ আফ্রিকার একাংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও শপিংমলে লুটপাট করছেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১২৩৪ জনকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সহিংসতা ঠেকাতে পুলিশকে সহায়তার জন্য মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

বুধবার বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডারবানের একটি ভবন থেকে একটি শিশুকে নিচে ফেলা হচ্ছে। ওই ভবনের নিচতলায় দোকানে লুটপাটের পর আগুন দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, সহিংসতা উসকে দিচ্ছে এমন ১২ জনকে চিহ্নিত করা হয়েছে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এই সহিংসতাকে দক্ষিণ আফ্রিকার নব্বইয়ের দশকের পর দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতার বলে অভিহিত করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত শনিবার থেকে শুরু হয় এই সহিংসতা।

গত ৭ জুলাই আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠানো হয় জুমাকে। এর প্রতিবাদে জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটালে বিক্ষোভ প্রথম দানা বাঁধে। এরপর তা আলেকজান্ডার, জোহানেসবার্গ সিটি, জেপিস টাউন, জার্মিস্টন, পিটারমেরিজবার্গ, ফোর্ডসবার্গ, ডেবিটন ও একটনবিলে ছড়িয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft