1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জানাজা শেষে দাফন সম্পন্ন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহোচর সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জানাজা শেষে দাফন সম্পন্ন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহোচর সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৯ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহোচর এবং তাঁর সংসদের সর্বকনিষ্ঠ সাবেক পার্লামেন্টারিয়াল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (৭ জুলাই) সন্ধা সাড়ে ৬টায় পৌরশহরের নুনিয়াগাড়ীর (প্রফেসরপাড়া) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পলাশবাড়ী পৌরশহরের ৮নং ওয়ার্ড বৈরী হরিণমারী (শ্রীপুর) গ্রামের সভ্রান্ত সরকার পরিবারের মরহুম সাফায়েত উল্লাহ সরকারের ছেলে আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার।
মৃত্যুকালে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে প্রথম এবং গ্রামের বাড়ীতে সকাল ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব পড়–য়া স্বাক্ষরিত দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
জানাজা পূর্ব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে ও থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদের তত্ত্বাবধানে মরহুমকে সম্মান জানিয়ে তাঁর কফিনে গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতিপ্রতীম সংগঠন সমূহ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
তৎকালীন রংপুর-২২ নির্বাচনী এবং বর্তমান গাইবান্ধা-০৩ আসনের তুখোর এ সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের জীবদ্দশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চড়াই-উৎরাই, জেল-জুলুম ও নির্যাতনসহ নানা দিকের স্মৃতিচারণ করে জানাজা পূর্ব বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির সুমন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহ্ আলম সরকার, জাপা নেতা মাহমুদুজ্জামান সরকার বাদশা, উপজেলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মিনু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মাহমুদুল হক, গাইবান্ধা সাবেক পৌর মেয়র আ’লীগ নেতা অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাদুল্লাপুর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব সরকার তারা, অধ্যক্ষ সিদ্দিকুল ইসলাম লিটন ও মরহুমের ছেলে হাসান ইমাম বিদ্যুৎ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
অপরদিকে; গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনের সাংসদ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিএনপি দলীয়,পলাশবাড়ী প্রেস ক্লাব ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন। প্রথম নামাজে জানাজায় ইমামমতি করেন মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজগগ মাও. আসাদুজ্জামান আসাদ ও দ্বিতীয় নামাজে জানাজায় ইমামমতি করেন শ্রীপুর জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুস সোবাহান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft