1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ আলী (৪৫)। তাৎক্ষণিক তাদের ঠিকানা জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম গণমাধ্যম কে জানান  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুইজন গরু ব্যবসায়ী। তারা ঈদ উপলক্ষে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন। সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপভ্যানটির সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়।

এসময় পিকআপ ভ্যানের আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft