1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে সোমবার রাতে নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত ছেলে শাওন ইসলাম (২২) এর বিরুদ্ধে। এ ঘটনায় বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেক বাদী হয়ে মঙ্গলবার সকালে ছেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরণের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশা দ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে এলোপাথারি মারপিট করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। এসময় খাতিজা চিৎকার করলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft