1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত

খুলনায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি আজ মঙ্গলবার (১৩ জুলাই) খুলনা জেলায় কোভিড-১৯ মোকাবেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রথমে খুলনা স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। এরপর তিনি সেনাবাহিনীর টহল কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কথা বলেন।

এছাড়াও তিনি স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। সেনাবাহিনী প্রধান খুলনা জেলায় চলমান ‘অপারেশন কোভিড শিল্ড’ এর দ্বি পর্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চলমান করোনা মহামারির কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে সকলকে সরকার প্রদত্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-১৯ মহামারিসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের দিক নির্দেশনায় বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সেনাসদরের ঊধর্¡তন কর্মকর্তাগণ ছাড়াও জিওসি ৫৫ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনা শহর পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে গমন করেন। যশোর সেনানিবাসে সেনাপ্রধান সকল পদবীর উদ্দেশ্যে দরবারে বক্তব্য প্রদান করেন এবং সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাওয়ায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক গত ১ জুলাই ২০২১ তারিখ হতে বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে সহায়তার উদ্দেশ্যে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ প্রেক্ষিতে ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ খুলনা ও ঢাকা বিভাগের ১১টি জেলায় জনসাধারণের মাঝে কোভিড সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সরকার কর্তৃক জারীকৃত বিধি-নিষেধ যথাযথভাবে প্রয়োগ নিশ্চিতকল্পে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে বিবিধ কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকার জেলাসমূহে যশোর সেনানিবাস কর্তৃক নিয়মিত মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অদ্যাবধি ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ৩০০০ পরিবারকে ত্রাণ সামগ্রী এবং ৫টি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ১৩৪৩ জন সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আজও (১৩ জুলাই) ৩০০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হবে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!