সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

কঠোর লকডাউনের অষ্টম দিন পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে
দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারী বিধি-নিষেধ মেনে চলমান কঠোর লকডাউনের অষ্টম দিন বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনা-র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মামলায় ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর মেজর তবিবুর রহমানসহ অন্যান্য সেনা সদস্য, র‌্যাব সদস্য, এসআই আব্দুল আজিজ ও সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়, কালীবাড়ী বাজার, ঢোলভাঙ্গা, মাঠেরহাট, মেরীরহাট ও জুনদহসহ বিভিন্ন এলাকায় ৬টি পৃথক মামলায় ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনিক টিম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এছাড়া সর্বস্তরের সবাইকে ঘরে থাকার পরামর্শসহ সরকারি স্বাস্থবিধি যথাযথ অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft