সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে সিলেট্টা বাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানান, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেয়া ছিল। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।তিনি জানান, বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছেন। তবে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft