1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাঁচারকালে পলাশবাড়ীতে র‍্যাবের হাতে আটক-৩ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাঁচারকালে পলাশবাড়ীতে র‍্যাবের হাতে আটক-৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪ বার পড়া হয়েছে

সারাদেশে চলমান লকডাউনে রোগী সেজে কৃত্রিম পা লাগিয়ে অ্যাম্বুলেন্স যোগে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। ২৯ জুলাই বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপােস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের হেরোইন ও অ্যাম্বুলেন্সসহ তাদেরকে আটক করা হয়। এসময় উক্ত এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়।
ঘটনার বিষয় নিশ্চিত করে র‍্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর র‍্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন- দুইজন মাদক কারবারি একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে রংপুর আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর জরুরি চেকপােস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে দেখা যায়, এ্যাম্বুলেন্সের ভিতরে থাকা দুইজনের মধ্যে একজনের একটি পা পঙ্গু এবং তার সারা শরীরে টিউমার রয়েছে । উক্ত ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত । কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি করে কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় মাদকদ্রব্য হেরােইন উদ্ধার করা হয়। এসময় অ্যাম্বলেন্স চালকসহ মাদক কারবারি বুলবুল আহম্মেদ ( ৪০ ) ও আজিজুর রহমানকে ( ৩৫ ) আটক করা হয়। অাটককৃত উভয়েই রাজশাহীর বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৪১০ গ্রাম হেরােইন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এছাড়াও এর আগে একই কৌশল অবলম্বন করে তারা মাদক পাচার করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft