শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। একইসঙ্গে মৃত্যুর রেকর্ড বেড়েই চলছে।এমন পরিস্থিতিতে সারাদেশে চলমান সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছিল সরকার। এরপর ধাপে ধাপে বাড়ানো হয়েছে সে বিধিনিষেধ।

শুক্রবার অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুরশীদ আলম বলেন, সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।

করোনা শনাক্ত ও মৃত্যুর হার না কমায় ৫ আগস্টের পরে চলমান বিধিনিষেধ বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিধিনিষেধ দেওয়া হয়। এরপরই ০৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft