1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
উপবৃত্তির সাথে শিক্ষার্থীদের জামা-জুতার টাকা দিলেন প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

উপবৃত্তির সাথে শিক্ষার্থীদের জামা-জুতার টাকা দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে ছয় মাসের উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে। সঙ্গে জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ আরও এক হাজার টাকা দেওয়া হয়েছে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মায়েদের নগদ অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, নানা জটিলতায় গত বছরের ৯ মাসের উপবৃত্তি বকেয়া হয়ে যায়। এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা গত এপ্রিলে ছাড় হয়। বাকি ছয় মাসের টাকা বিতরণ করা হলো। এর সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এককালীন এক হাজার টাকাও দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতি কিস্তি (তিন মাস অন্তর) উপবৃত্তি বিতরণ করতে প্রায় ৪৫০ কোটি টাকার প্রয়োজন হয়। ওই হিসেবে দুই কিস্তির (৬ মাস) ৯০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রাথমিকের সব শিক্ষার্থীকে জামা ও জুতা কেনার জন্য এককালীন এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!