মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

৩৭১ ইউপিতে ভোটের তফসিল ঘোষণা

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় স্থগিত ৩৭১ ইউপি ১১ পৌরসভাসহ লক্ষীপুর-২ আসনে নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিলেট- ৩, ঢাকা- ১৪ ও কুমিল্লা- ৫ আসনে ভোট অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

দেশের স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ১১ পৌরসভায় ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft